IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইট

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইট

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫নং ওয়ার্ডের পঞ্চবটি এলাকার বানভাসীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে এটা সম্পূর্ন করেছেন। তাদের পাশে গেছেন এবং যে কোন সমস্যায় তিনি এই অসহায়দের পাশে থাকবেন বলে আসস্ত করেছেন। এই ত্রান সামগ্রী পেয়ে বানভাসী মানুষরা অত্যন্ত খুশি হয়েছেন। বুধবার বিকেলে নিজ উদ্যোগে পদ্মার তীরবর্তী অত্র ওয়ার্ড সমুহের বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমটাই বছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি সর্বদা অসহায়দের পাশে থাকার অঙ্গিকার করেন।

তিনি আরো বলেন, এই ত্রাণ সামগ্রী পেয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেজন্য প্রাণ ভরে দোয়া ও মোনাজাত করছেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন প্রকার বাধাকে তিনি বাধা মনে করতেন না। যতই দুর্গম এলাকা হোক তিনি সেখানে চলে যেতেন। এছাড়াও রাজশাহীর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের এমন কর্মকান্ড দেখে তাদের আদর্শে আদর্শিত হয়ে তিনি এমন কাজে ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয়রা জানান, পদ্মার পানি বৃদ্ধিতে তীরবর্তী নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছে। এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শ্যামল, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাবেদ,রাজশাহী মহানগর জাসাস এর সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ রাজা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য এ পর্যন্ত আবুল কালাম আজাদ সুইট এবং যুবদল নেতা শ্যামল এর আয়োজনে অত্র এলাকা সমুহে সাড়ে চারশত এর উপরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে প্রয়োজন পড়লে আরো ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানান সুইট। এসময় প্রতিটি পরিবারকে চাল, তেল, আটা ও ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031