ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে মাদক ও অনলাইন জুয়া আসক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চার টার সময় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় বানেশ্বর খুঁটিপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে নাদের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে ২ মাসে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন,যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।



