IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের অভিযোগ

মহাদেবপুরে ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জোরপূর্বক ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামে।

এ ঘটনায় উপজেলা সদরের কলাবাগান এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ঝিন্টু রহমান বাদী হয়ে দক্ষিণ দুলালপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে আইজুল ইসলাম, আইজুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ফরিদ হোসেন, ময়েন উদ্দিন, আনিছুর রহমান, সফাপুর গ্রামের মোবারক মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জিন্টু রহমান গং পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে সাড়ে ৬ শতক জমি ভোগ দখল করে আসছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপরোক্ত ব্যক্তিগণ জমিটি তাদের দাবী করে জোরপূর্বকভাবে টিনের তৈরি বাড়িঘর ভাংচুর করে উচ্ছেদ চেষ্টা চালায়। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করে।

এ বিষয়ে আনিছুর রহমান মোবাইল ফোনে জানান, জমিটি ২০, ৬২ ও ৭২ মূলে পৈত্রিকসূত্রেই তাদের। এ জমিটি তাদের দখলেই আছে। ঝিন্টুর বাবা মতিয়ার রহমান ১৯১২ সালের একটি জাল দলিল করেন। সেই দলিলের মাধ্যমেই তার ছেলেরা তা দখলের চেষ্টা করছেন। ওই দলিলটি বাতিলসহ তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে।

এ বিষয়ে থানার এএসআই মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে কাগজপত্র সহ দেখা করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031