IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নাচোলে নৌকার বিজয়

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নাচোলে নৌকার বিজয়

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : নাচোল উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোটের ফলাফলে ২৮,১০৫ ভোট অর্থাৎ ২২ হাজার ৭৭০ ভোট বেশী পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা)’র প্রার্থী জিয়াউর রহমানকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) প্রতীক পেয়েছেন ৫৩৩৫ ভোট। অন্যান্ন প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাক (লাঙল) ১১৩৫, স্বতন্ত্র খুরশিদ অলম বাচ্চু (মাথাল) প্রতীক ২০৩২, নবিউল ইসলাম (টেলিভিশন) ৩৯১ ও গোলাম মোস্তফা (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ৪৫৫ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৫৭টি কেন্দ্রে নিরুত্তাপ উপ-নির্বাচনে গড়ে ৪০ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন। দু’ একটি কেন্দ্রে আওয়ামী লীগের (নৌকা)’র প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আপেল)’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেলেও ওই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এজেন্ট এবং কর্মরত প্রিজাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৮/৯ শতাংশ ভোট পড়ে। কিন্তু বিকেলের দিকে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। নাচোল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় মোট ১লাখ ১৬ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৪০৫ ও নারী ভোটর ৫৭ হাজার ৯১৫ জন।

উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন জানান, নাচোলে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, বিচ্ছিন্ন দু’ একটি অভিযোগ পাওয়া গেলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031