IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> নগর-গ্রাম >> আমার কাচে হিরো আলমই এমপি

আমার কাচে হিরো আলমই এমপি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে সবার কাছে ভোট চেয়েছেন নন্দীগ্রাম পুরাতন বাজারের চায়ের দোকানী সাইফুল ইসলাম। শুধু তাইনা যারা ভোট দিতে চেয়েছেন তাদের ফ্রিতে চা, বিস্কিট, পান, সিগারেটও খাওয়ান।

তিনি আরও সবাইকে বলেন যে, হিরো আলম এমপি হলে পরেরদিন তার দোকানের চা খাওয়া সম্পূর্ণ ফ্রি। নির্বাচন এর শুরু থেকে সে এইভাবে মানুষের কাছে ভোট চায়। নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও তার ছেলে পাপ্পু দুইজন মিলে এ দোকান চালায় এবং তা থেকে যা উপার্জন হয় তা দিয়েই তাদের সংসার চলে।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমি হিরো আলমের একজন ভক্ত। আমি তাকে ভালোবাসি তার সাথে আমার কোন যোগাযোগ না থাকার পরেও তার জন্য ভোট চাই।আমি কমপক্ষে দুই থেকে আড়াইশ মানষেক মাংনা চা, পান, বিস্কিট, সিগারেট খাওয়াছি। সগলির কাছে তার জন্যে ভোট ও দোয়া চাছি। আমি সবাক কছুনু আমার হিরো আলম এমপি হলে সগলিক মাংনা চা খাওয়ামু। মানষে কচ্চে হিরো আলম এমপি হছিলো। আমারও তাই মনে হয়। আমার কাছে হিরো আলমই এমপি।

এদিকে বগুড়ার ৪ ও ৬ আসনে নির্বাচনে পরাজয়ের পর বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের এরুলিয়ায় তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৪ এবং ৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি। কিন্তু ফলাফলের জায়গায় গণ্ডগোল করেছে, ভোটের ফলাফল পাল্টে দিয়েছে। তিনি ফলাফলের বিরুদ্ধে আদালতে রিট করার কথাও বলেন।

উল্লেখ্য, বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২টি কেন্দ্রে ৩ লাখ ২৮ হাজার ২৬৯ জন ভোটার ছিল। বুধবার ১ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৮ হাজার ৫২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতীক) ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম (একতারা প্রতীক) পান ১৯ হাজার ৫৭১ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930