IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎমেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবো

আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবো

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সংসারে স্বচ্ছলতা আনতে জীবিকার তাগিদে নওগাঁর নিয়ামতপুর থেকে নোয়াখালীর একটি দোকানে কাজ করতে গিয়েছিলেন আলমগীর হোসেন সুজন। গত কয়েকদিন আগে মাকে মুঠোফোনে জানিয়েছিলেন, সোমবারে বাড়ি তিনি আসবেন। পরিবারের সঙ্গে ঈদ করবেন। তবে সেটা আর হলো না।

আজ সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

এই ১৫ জনের একজন আলমগীর হোসেন সুজন (২৬)। বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামে। বাবার নাম মৃত মো. রহমাতুল্লাহ আলমগীর হোসেনের খালাতো ভাই মো. মহির উদ্দিন জানান, আলমগীর হোসেন এলাকায় কৃষিকাজ ও রাজমিস্ত্রীর কাজ করতেন। বছর পাঁচেক আগে তাঁর বাবা মারা যান। বছর দুয়েক আগে সংসারে স্বচ্ছলতার আশায় নোয়াখালী চলে যান। সেখানে একটি দোকানে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে মা, স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে রয়েছে।

বিকেলে রামগাঁ আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি ভর্তি লোকজন। পাড়া-প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বাড়িতে এসে ভীড় করছেন। স্ত্রী মোছা. মিম স্বামীর শোকে কাঁদতে কাঁদতে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মা বাড়ির এককোণে বসে কাঁদছেন। তিন বছরের মেয়ে সিদ্দিকাও কাঁদছে।

আলমগীর হোসেনের মা মোসাম্মৎ রহিমা বিবি বলেন, ‘গত কয়েকদিন আগেই ব্যাটা হামার সাথে কথা বুললো। আম্মা হামি ঈদের মধ্যে বাড়িতে আসিছো। তোমাক আর বউ-বাচ্চা লিয়া ঈদ করমু। সেডা আর হলো না। হামার বেটা আর ফিরা আসপে না।’

এবিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিয়ামতপুর উপজেলার একজন নিহত হওয়ার খবর স্থানীয়ভাবে জেনেছি। আরো অধিকতর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news