IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে প্রবাসীর স্ত্রীর জুতাপেটা

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে প্রবাসীর স্ত্রীর জুতাপেটা

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে প্রকাশ্য জুতাপেটা করেছে জনৈক প্রবাসির স্ত্রী। রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বাজার এলাকায় এঘটনা ঘটে।

এঘটনায় চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন রাতেই রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চেয়ারম্যান চাঁন বলেন, রোববার সন্ধ্যায় রাণীনগর থেকে মোটরসাইকেল যোগে নিজ এলাকায় ফিরছিলাম। এসময় করজগ্রাম বাজারে পৌছলে স্থানীয় একজন মোটরসাইকেল থামিয়ে ওয়ারিশান কাগজে সহি চান। এসময় মোটরসাইকেল থেকে নেমে কাগজে সহি করার সময় পিছন থেকে ওই নারী জুতা দিয়ে মারপিট করে। এরপর ওই নারী ঘটনাস্থল থেকে চলে যায়। ঘটনাটি সাথে সাথে থানাপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন।

চেয়ারম্যান আব্দুল ওহাদ চাঁন আরও বলেন, ওই নারী বাড়ীতে একা থাকেন। এই সুযোগে ওই নারীর বাড়ীতে একজন ব্যাক্তি যাওয়া-আসা করে। বিষয়টি প্রতিবেশিদের নজরে আসলে আমাকে জানায়। আমি ওই নারী এবং ওই ব্যাক্তিকে নিষেধ করার পর থেকে আমার বিরুদ্ধে নানান মিথ্যে রটনা ছড়ায়। একপর্যায়ে এরই জ্বের ধরে ওই নারী রোববার সন্ধ্যায় এঘটনা ঘটায়। এঘটনায় রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি এবং সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জনৈক প্রবাসীর স্ত্রী বলেন, দীর্ঘ দিন আগে থেকে চেয়ারম্যান চাঁন নানান ভাবে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অশালীন কথা-বার্তা বলে আসছে। যা সমাজে টিকে থাকা বা বেঁচে থাকা কঠিন হয়ে পরেছে। আমি তাকে নিষেধ করার পরেও সে শোনেনি। বাধ্য হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু দিন আগে থানায় একটি লিখিত অভিযোগও করেছি। এর পরেও সে এমন অশালীন কথা বলা বন্ধ না করায় অতিষ্ট হয়ে তাকে জুতাপেটা করেছি।

জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট করার অভিযোগে রাতেই চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, মারপিটের ঘটনায় সোমবার (৬ মার্চ) দুপুরে চেয়ারম্যান চাঁন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news