IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কক্ষ ও গোয়ালঘর ভূস্মিভূত, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই কক্ষ ও গোয়ালঘর ভূস্মিভূত, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে রান্নাঘরের আগুন থেকে বাড়ির দুইটি কক্ষসহ গোয়ালঘর ভূস্মিভূত হয়েছে। এসময় গোয়াল ঘরে থাকা তিনটি উন্নত জাতের গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও দুটি গরু। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে কৃষক নজমুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

প্রতিবেশিরা জানান, হঠাৎ নজমুল হকের বাড়ি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হওয়াসহ গরুর চিৎকারের শব্দ পাওয়া যায়। পরে তারা ছুঁটে গিয়ে দেখেন দুটি কক্ষসহ গোয়াল ঘরে আগুন জ্বলছে। গ্রামবাসীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। একসময় আগুন নিয়ন্ত্রণে এলে গোয়াল ঘর থেকে উন্নতজাতের তিনটি মৃত গরুসহ দুইটি দগ্ধ গরু উদ্ধার করেন।

কৃষক নজমুল হক বলেন, ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না। ঘরে একটি বাচ্চা ঘুমিয়ে ছিল। আমি গিয়েছিলাম আত্মীয়র বাড়িতে আর বাড়ির অন্যান্য ব্যক্তিরা জমি ও মাঠে গিয়েছিল। গ্রামবাসির খবরে মাঠে থাকা পরিবারের সদস্যরা ছুটে আসেন বাড়িতে। খবর পেয়ে আমিও ফিরে আসি। সম্ভবত রান্না ঘরের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে বাড়ির দুইটি কক্ষসহ গোয়াল ঘর পুড়ে যায় এবং এতে তিনটি উন্নতজাতের গরু মারা যায়। এরমধ্যে দুইটি গাভীন গরু ছিল আর একটি ছোট। আরও দুটো গরু দগ্ধ হয়েছে। অগ্নিকাÐে গরুসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, এটি আমার ইউনিয়ন পরিষদের মধ্যে না। আমি ওই সড়ক দিয়ে বাড়ির পথে যাওয়ার অগ্নিকাণ্ডে চিত্র দেখে থেমে যাই। পরে দেখি সেখানে তিনটি গরুর মৃত্যুসহ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ইউএনওকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা করেছি। ঘটনায় ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930