IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> নগর-গ্রাম >> মেডিকেলে চান্স পেয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে বাবা হারা আল আমিন

মেডিকেলে চান্স পেয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে বাবা হারা আল আমিন

ধূমকেতু প্রতিবেদক : ছোট থেকেই অত্যান্ত মেধাবী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোপিনাথপুরের ছেলে আল আমিন। মাদ্রাসায় পড়াকালীন সময়ে বাবা মারা গেলেও তার পড়ালেখায় কোন কমতি হতে দেইনি তার মা মোসা: আমেনা বেগম।

ফলে মাদ্রাসা পড়া শেষে স্থানীয় রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। এরপর রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ এইচএসসিতে ভর্তি হলে, সেখান হতেও জিপিএ-৫ পাই।

এতে করে মাসহ পরিবারের স্বপ্ন পূরণের পথে লেখাপড়া চালিয়ে যেতে থাকে ডাক্তারি পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে। তবে শেষ পর্যন্ত সেখানেও সফলতার শীর্ষে পৌছায় মেধাবী আল আমিন।

এবার ২০২২-২২৩ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাবী আল আমিন খুলনা মেডিকেল কলেজে ২৬০১ মেরিট পজিসনে চান্স পেয়েছে। এতে করে পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। ভবিষ্যতে যাতে মানুষের সেবা করতে পারে এজন্য সকলের নিকট তিনি দোয়া চায়েছেন তার মা।

আল আমিন তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মা ও পরিবারের সবার সার্পোটে এই ফলাফলের জন্য আমি অনেক চেষ্টা করেছি, আল্লাহ হয়তো আমাকে এই জায়গায় যোগ্য মনে করেছেন। তাই আমি তাদের আশা পূরণ করতে পেরেছি। রেজাল্ট শোনার পর কৃতজ্ঞতা স্বরুপ আল্লাহর কাছে দোয়া করেছি। আমার এ ভাল ফলাফলের জন্য আমার মা, ভাই-বোন, স্কুল ও কলেজের শিক্ষকদের অবদান বেশী।

বাবা তো নাই, তাই আমি যখন হতাশ হয়ে যাই, তখন মা সান্ত¡না দেন। তাই আজ আমার রেজাল্ট শোনার পর মা খুব খুশি হয়েছেন।

আল আমিনের বড় ভাই আহমাদুল্লা বলেন, ছোট থেকেই আমার ভাই অত্যান্ত মেধাবী। তবে বাবা না থাকায় ছোট আল আমিন অনেক বিষয় নিয়ে পড়াশোনার হতাশ হয়ে যেত। তবে আমাদের দেশে অনেক সামর্থহীন পরিবার থেকেও অনেক মেধাবী শিক্ষার্থীরা আজ ভলো ভালো জায়গায় স্থান করে নিয়েছে। তারই উদাহরণ আমি ও শিক্ষকেরা তাকে দিতেন। তারাই ধারাবাহিকতায় আজ আল আমিনের এ ফলাফল। আমি তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি এবং সকলের কাছে তার জন্য দোয়া চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930