IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> নগর-গ্রাম >> তানোরে শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে ইট তৈরীর কাজ

তানোরে শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে ইট তৈরীর কাজ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়ায় নীতিমালা ও ইট পোড়ানো আইন লঙ্ঘন এবং লোকালয় হুমকিতে ফেলে তিন ফসলী জমিতে মেসার্স ফাইভ স্টার নামের অবৈধ ইট ভাটা গড়ে তোলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তানোর-আমনুরা আঞ্চলিক সড়ক ঘেঁষে গড়ে উঠা অবৈধ ইট ভাটায় প্রকাশ্যে দিবালোকে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ ও শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে ইট তৈরীর কাজ। এছাড়াও ইট তৈরীর কাজে সেচ পাম্পের পানি ও ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) ব্যবহার করায় করায় জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে।

তারা বলেন, ভাটার দূষণ সন্ত্রাসে কৃষির ওপর বিরুপ প্রভাব পড়েছে। আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত এবং পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়ছে। প্রতিনিয়ত ফসলের মাঠ থেকে জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে নেয়া হচ্ছে এতে করে ফসলী জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। যার প্রভাব পড়েছে উৎপাদনমূখী ফসলের ওপর। এলাকার কৃষক ও সচেতন মহল এই ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানায়, ফাইভ স্টার ইট ভাটার কোনো লাইসেন্স নেই। নেই পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের ছাড়পত্র।

তারা বলেন, প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের কতিপয় নেতার যোগসাজশে ইট ভাটা মালিক দীর্ঘদিন ধরে ইটের ব্যবসা করে চলেছে। অন্যদিকে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অধিক মুনাফা করতে নিজেদের ইচ্ছে মতো ইটের ওজন ও সাইজ তৈরীতে কারচুপি করছে। এছাড়াও এক নম্বর ইটের সঙ্গে দু’নম্বর ও দু’নম্বর ইটের সঙ্গে তিন নম্বর ইট মিশ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।

মাহালীপাড়া মহল্লার গুপল হাসদা ও ফুলমনি হেমরম বলেন, খরার সময় ভাটার আঁচে (তাপ) বাড়িতে থাকতে কষ্ট হয়, আমের মোল (মুকুল) ঝ্যরা যায়, ডাবের গাচে ডাব ধরে না, ধানের ফলন কম হয় না, হামরা খুব বিপদে আচি, হামরা ভাটা বন্দ (বন্ধ) চাই। স্থানীয় এক কাউন্সিলর বলেন, ভাটাতে যে হারে ফসলি জমির মাটি নেয়া হচ্ছে,তাতে আগামিতে আর ফসল হবে না, আমরা ভাটা বন্ধ চাই।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, বছরের পর বছর চাষাবাদ করায় ফসলের অবশিষ্ট অংশ পচে এবং সার প্রয়োগের কারণে জমির উপরিভাগে মুল উর্বরা শক্তি বাড়তে থাকে। কিন্ত জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার কারণে জমিতে বিদ্যমান উর্বরা শক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে, যা ফিরে পেতে অনেক সময় লাগবে।

তিনি বলেন, টপসয়েলের নিচের অংশে চাষাবাদ করলে প্রচুর পরিমানে রাসায়ানিক ও জৈবসার প্রয়োগ করলেও আবার উর্বরা করে পূর্বের অবস্থায় ফিরতে কম পক্ষে দশ থেকে বার বছর সময় প্রয়োজন।

এব্যাপারে মেসার্স ফাইভ স্টার ইট ভাটার মালিক মনিরুল ইসলাম বাবলু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদেশে যেভাবে ইট ভাটা চলছে তারাও সেভাবে চালাচ্ছেন।

এব্যাপরে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, এসব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930