ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈকত দাস, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মোহা: শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইতি আরা পারভীন, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন।
এ সময় ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি’র অর্থায়নে বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


