ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা থেকে একটি ডিস্কভার-১২৫সিসি একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার (২৪ মার্চ) জু’ময়ার নামাজের সময় পোরশা বড় মসজিদের পুর্বদিকের গেটের কাছ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
মোটরসাইকেলের মালিক ওবাইদুল্লাহ্ জানান, প্রতিদিনের মত মোটরসাইকেলটি মসজিদের গেটের পাশে দাঁতের চিকিৎসা কেন্দ্রের সামনে রেখে তিনি নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর নওগাঁ-হ- ১৬-২২৬২।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news