IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বগুড়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ায় থানার সামনে সড়কে অটোরিকশা থামিয়ে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত এক অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) চাঁদরাতে আনুমানিক পৌনে ১২টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর হামলাকারী যুবক রক্তমাখা চাকু উঁচিয়ে ব্যস্ত সড়ক থেকে দৌড়ে পালাচ্ছিলেন। ডিবি পুলিশ ও লোকজন ধাওয়া করে চাকুসহ ওই যুবককে আটক করেছে।

নিহত অধ্যাপকের নাম রেজাউল করিম ওরফে পান্নার (৬৫) বাড়ি বগুড়া শহরের মধ্য ফুলবাড়ি এলাকায়। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

আটক যুবকের নাম খায়রুল মেহেন্দী (৩৫)। তিনিও মধ্য ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় স্বর্ণশ্রমিক। পলায়নরত যুবককে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পথচারীর আবদুর রউফ, ডিবি পুলিশের কনস্টেবলের শাহাদাৎ হোসেন ও গোলাম কিবরিয়া। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডে একজনই অংশ নিয়েছেন। হামলাকারী যুবককে আটকের পর থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, জায়গাজমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার দেয়া তথ্যের যাচাই-বাছাই চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম ৯ দিন ধরে তার এলাকায় মসজিদে ইতিকাফে ছিলেন। শুক্রবার ঈদের চাঁদ দেখা যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে ঈদের কেনাকাটা করতে শহরের সাতমাথায় যান। সেখানে কেনাকাটা সেরে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে ফুলবাড়ির দিকে বাসায় ফিরছিলেন। পথে বগুড়া সদর থানার সামনে চাকু হাতে খায়রুল মেহেন্দী ইজিবাইক থামিয়ে পথ রোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই যাত্রীর আসনে থাকা রেজাউল করিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় পথচারীরা তাকে আটক করতে গেলে প্রথমে ছুরি হাতে ভয় দেখান মেহেন্দী। পরে তাকে ধাওয়া দিলে একজন পথচারী এবং ডিবি পুলিশের দুজন কনস্টেবলকেও চাকু দিয়ে ছুরিকাহত করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশ ও স্থানীয় লোকজন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ছুরিকাঘাতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে রেজাউল করিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রয়েছে। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে অধ্যক্ষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আটক ব্যক্তি। এ ঘটনায় রেজাউল করিমের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় খায়রুল মেহেন্দীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহত রেজাউল করিমের ছেলে এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড বগুড়া জেলা শাখার ব্যবস্থাপক আবু রেজা আল মামুন বলেন, ‘আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে কারও কোনো বিরোধ নেই এবং ছিল না। হাতেনাতে আটক ওই ব্যক্তি মিথ্যা কথা বলছেন। হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ থাকতে পারে।’

এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বগুড়া জেলা শাখা। সংগঠনের সভাপতি এ টি এম মাহবুবুল আলম হান্নান এবং সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এক বিবৃতিতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031