IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড
Home >> নগর-গ্রাম >> মান্দায় সাউণ্ডবক্স বাজানোকে কেন্দ্র করে মারধর, আহত ১

মান্দায় সাউণ্ডবক্স বাজানোকে কেন্দ্র করে মারধর, আহত ১

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গায়ে হলুদের অনুষ্ঠানে সাউণ্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দু’দফা হামলা ও মারধরের ঘটনায় একজন আহত হয়েছেন।

গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চককানু গ্রামে ও সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে দেলুয়াবাড়ি বাজারের পুরাতন কলাপট্টি এলাকায় মারধরের এসব ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আকিমুদ্দীন শেখ (২৬)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের বাসিন্দা। ঘটনায় ১৪জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আকিমুদ্দীন শেখ বলেন, গত রোববার আমার ভাতিজি খাদিজা আক্তারের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে সাউণ্ডবক্স এনে গানবাজনা করছিলেন পরিবারের সদস্যরা। এনিয়ে রাত সাড়ে ১১টার প্রতিবেশী জমসেদ আলীর নেতৃত্বে ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমি ও আমার স্ত্রী আহত হই। এদিন আমরা দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।’

আকিমুদ্দীন শেখ অভিযোগ করে বলেন, ‘জের ধরে সোমবার সন্ধ্যার পর দেলুয়াবাড়ি বাজারের পুরাতন কলাপট্টি এলাকায় ইসারত আলীসহ ৪-৫ জন লাঠিসোটা নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আমার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।’

ঘটনায় জমসেদ আলী, ইসারত আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত ইসারত আলী বলেন, ‘সোমবার সন্ধ্যার সময় পুরাতন কলাপট্টি এলাকায় আমার ভাগনে আবুল হাসেমকে মারধর করছিল আকিমুদ্দীন ও তার লোকজন। এসময় বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930