IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জয়পুরহাট জেলা আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

জয়পুরহাট জেলা আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিতর্কিত নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর ইয়াবা সেবনের ছবি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে ফেইসবুকের বিভিন্ন আইডিতে ছবিটি ঘুরতে থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

ছবিতে দেখা যায়, খাটে বসে ইয়াবা সেবন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী। লাইটার ধরিয়ে তাকে সহযোগিতা করছেন আরেকজন।

এ বিষয়ে গোলাম মাহফুজ চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। সে কারণে আমাকে হেয়প্রতিপন্ন করতে প্রতিপক্ষরা এ ধরনের সুপারর এডিট করা ছবি ফেইসবুকে ছড়িয়ে দিয়েছে।’ তার রুকিন্দিপুর ইউপি সদস্য রেজওয়ান চৌধুরী ইয়াবা কারবারি এবং তার ড্রাইভার আশরাফুল ইসলামের বিষয়ে জানতে চাইলে তিনি তার কোন প্রশ্নের জবাব না দিয়ে বলেন এটা তাদের ব্যক্তিগত বিষয়।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে গোলাম মাহফুজ চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে সে বিতর্কিত নেতা। এর আগেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে অনেকদিন ধরে।

তিনি আরও বলেন, এর আগে আপন ভাই রেজওয়ান চৌধুরী ইয়াবা ট্যাবলেটসহ সদর থানা পুলিশের আটক হয়েছিলো এমনকি তার গাড়ীর ড্রাইভার আশরাফুল ইসলাম হিলি থেকে ফেন্সিডিল বহন করে জয়পুরহাটের আসার পথে পাঁচবিবি থানা পুলিশ তাকে আটক করে। আমি মনে করি তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানি গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমিও ইয়াবা সেবনের ছবিটি দেখলাম। বিষয়টি আমাদের দলের জন্য লজ্জাজনক। ভাইরাল হওয়া ছবিটির সত্যতা পাওয়া গেছে। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি গোলাম মাহফুজ চৌধুরী অবসরই বলে তিনি বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031