IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, স্টেশনে থাকা মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এসময় দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি দ্রুত সরিয়ে ফেলতে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, লাইনচ্যুত ট্রেনটি দ্রুত সরিয়ে ফেলতে রেলওয়ে বিভাগ কাজ করছে।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।

রেল সূত্র জানায়, ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে লাহিড়ী মোহনপুর স্টেশনে অপেক্ষমাণ। এছাড়া চিত্রা এক্সপ্রেস ট্রেন চাটমোহর স্টেশনে, একতা এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে, পদ্মা এক্সপ্রেস ট্রেন আব্দুল পুর স্টেশনে ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

ঈশ্বরদী জংশন স্টেশন মাস্টার সুমি খাতুন বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন ঝিনাইদহের উথলি রেল স্টেশন থেকে রওয়ানা দিয়েছে। ট্রেনটি সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

দীর্ঘসময় ধরে স্টেশনে ট্রেন থেমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31