IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’প্রকাশহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদের
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে আলতাদিঘী পুনঃখনন কাজের উদ্বোধন

ধামইরহাটে আলতাদিঘী পুনঃখনন কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার ঐতিহ্যবাহি ও ইতিহাস খচিত আলতাদিঘী পুনঃখনন কাজের প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টায় প্রায় ৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে আলতাদিঘীর দক্ষিণ অংশে প্রাথমিক খনন কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সার্কেলের সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা এ.কে এম ফরহাদ জাহান।

আরও উপস্থিত ছিলেন, ওসি মোজাম্মেল হক কাজী, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।

পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দীন এমপি আলতাদিঘী পুনঃখনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন চলতি মাসেই করবেন বলে ঠিকাদার আকতার হোসেন জানান।

এই দিঘী খনন সম্পন্ন হলে দিঘীর চতুরাংশে পাড় উচু ও প্রশস্ত হবে এবং দিঘীর গভীরতা সাড়ে ৪ ফিট গভীর করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930