IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে কলেজ ছাত্রীকে অপহরণ, পিতা-পুত্র আটক

বদলগাছীতে কলেজ ছাত্রীকে অপহরণ, পিতা-পুত্র আটক

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কলেজ ছাত্রীকে অপহরণের দায়ে পিতা ও পুত্রকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুস সামাদ ওরফে বাবু (৫৫) ও তার ছেলে আব্দুস সোবাহান ওরফে টিকটক সোবাহান (২৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৭শে এপ্রিল সকাল আনুমানিক ১০ টায় বদলগাছীর পয়নারী মোড় থেকে মহাদেবপুর উপজেলার কৃঞ্চপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সোবাহান ওরফে টিকটক সোবাহানসহ কয়েক জন মিলে সাদা একটি মাইক্রেবাসে করে জোরপূর্বক এক কলেজ ছাত্রীকে অপরহণ করে বদলগাছী দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও কলেজ ছাত্রীর কোন সন্ধান না পেয়ে কলেজ ছাত্রীর বাবা জাকির হোসেন শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানায় ৭ জনকে আসামীকরে একটি অপহরণ মামলা করেন।

মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ভোররাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে ঐ কলেজ ছাত্রী উদ্ধার করে ২ জনকে আটক করে।

কলেজ ছাত্রীর পিতা জাকির হোসেন বলেন, আমার মেয়ে উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষে লেখাপড়া করে। কলেজে যাতায়াতের সময় আসামী আমার মেয়েকে প্রায় উত্তক্ত করতো। প্রেমের প্রস্তাব দিতো। আমার মেয়ে তা প্রত্যাখ্যান করলে আসামী ও তার সঙ্গীরা আমার মেয়েকে জোর পূর্বক সাদা মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করলে অপহরণের দায়ে পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের আদালতের ম্যধমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031