IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা
Home >> নগর-গ্রাম >> জেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন করেছে সাংবাদিকরা

জেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন করেছে সাংবাদিকরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসবে সাংবাদিকদের অসম্মান করায় অনুষ্ঠান বর্জনসহ অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সকল কর্মকান্ড ও সংবাদ বর্জন করেছে সংবাদকর্মীরা।

সোমবার দিবারাত সাড়ে ৯টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, গত রোববার (৮ মে) নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবার মূল অনুষ্ঠান ছিল সেখানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম খালিদ।

অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা সেখানে গেলে তাদের বসার কোন নির্দিষ্ট জায়গা ছিল না। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে নিচে বসে পড়েই পেশাগত দায়িত্ব পালন করে চলে আসেন। এ নিয়ে জেলা ও উপজেলা সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শুধু সাংবাদিকরাই নয় জেলার আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের জন্যও অনুষ্ঠানস্থলে নির্দিষ্ট কোন বসার ব্যবস্থা না করায় জাতিগঠনের কারিগররাসহ অন্যান্য সুধী ব্যক্তিরা এলোমোলো ভাবে যত্রতত্র অবস্থায় অনুষ্ঠানটি উপভোগ করেন। এতে করে এই দুই উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষকদের মাঝেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানটি ঘিরে এবার জেলা প্রশাসনের আয়োজনটি স্মরণকালের মধ্যে সবচেয়ে খারাপ ছিলো বলে মন্তব্য করেছে অনুষ্ঠানে আগত অধিকাংশ দর্শকরা।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর মতো এমন জাতীয় আয়োজনে সাংবাদিকদের জন্য কোন নির্দিষ্ট আসনের ব্যবস্থা না থাকা খুবই দুঃখজনক। প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে তারাই সামনের সারিতে বসে ছিলেন। আর জেলার সকল সাংবাদিকরা নিচে বসে সংবাদ কভার করেছেন। যা পুরো সাংবাদিক সমাজকে অপমান করা হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য জেলা প্রশাসনের সকল সংবাদ ও কর্মকান্ড বর্জন ঘোষণা করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930