IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি নিতে পারছে না ‍শিশুক্ষার্থীরা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি নিতে পারছে না ‍শিশুক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিদ্যালয় মাঠে রাস্তা তৈরির সরঞ্জাম রেখে দুই-তৃতীয়াংশ জায়গা দখল করে রেখেছে সাহেদ হোসেন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

বিদ্যালয় চলাকালে ওই মাঠেই আগুন জ্বালিয়ে বিটুমিন গলানো হয়। এ কারণে কালো ধোঁয়া ও শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। এছাড়াও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। গ্রামের একমাত্র বড় এ মাঠ ঠিকাদারের দখলে থাকায় স্থানীয় শিশু-কিশোরেরা খেলাধুলা করতে পারছে না।

এদিকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে শিশুদের প্রস্তুত করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঠটি ছেড়ে দিতে বললেও তা আমলে নেন’নি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ-ই। এতে ক্ষোভ দেখা গেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।

রোববার (১১ জুন) সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মাঠের দুই-তৃতীয়াংশ জায়গায় ইটের কংক্রিট, বালু, মাটি, এক্সকাভেটর, বিটুমিনের ড্রাম স্তূপ করে রাখা হয়েছে। বিটুমিন গলানোর জন্য বানানো চুলা স্থাপন করা হয়েছে। এখানে আগুন জ্বালালে ধোঁয়া বিদ্যালয়ের ভবনে প্রবেশ করে। সারা মাঠে ছোট ছোট কংক্রিট ছড়িয়ে-ছিটিয়ে আছে।

স্থানীয় বাসিন্দা নূরুল মিয়া ও আনোয়ারা বেগম বলেন, বিদ্যালয়ের ওই মাঠটি পুরো গ্রামের একমাত্র খেলার মাঠ। এলাকার ছেলে-মেয়েরা স্কুল শেষে বা বিকেলে ওই মাঠেই খেলাধূলা করে। কিন্তু প্রায় সময়ে ওই মাঠের ওপর রাস্তার কাজের নির্মাণসামগ্রী রাখা হয়। ফলে এলাকার শিশুরা ঠিকমতো খেলাধূলা করতে পারে না। বর্তমানে মাঠের অর্কেকের বেশি জায়গা দখল হয়ে গেছে। এখানে মালামাল রেখে দূর-দূরান্তের রাস্তার কাজ করা হচ্ছে।

স্থানীয় কিশোর শাকিল ইসলাম বলে, মাঠে খালি পায়ে হাঁটা যায় না। ইটের টুকরা পায়ে লাগে। অনেক ব্যথা পাই। প্রায় সময় মাঠটি দখল করে বিভিন্ন কাজ করা হয়। ফলে আমরা ঠিকমতো খেলাধূলা করতে পারিনা।

চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, আমি বিশেষ কাজে কক্সবাজার গিয়েছিল। এসে দেখি বিনা অনুমতিতে বিদ্যালয়ের মাঠের বড় অংশ দখল করে এখানে রাস্তার কাজের ইট, বালি, বিটুমিন, মেশিনসহ জিনিসপত্র রাখা হয়েছে।

কেনো বা কার অনুমতিতে বিদ্যালয় মাঠে এসব জিনিস রাখা হয়েছে জানতে চাইলে ঠিকাদারের লোকজন বলেন চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নেয়া হয়েছে। অথচ মাঠটি প্রাথমিক বিদ্যালয়ের। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি এলাকার কিছু ছেলের সাথে কথা বলে মাঠটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এদিকে বিদ্যালয় চলাকালীন সময়েও তাঁরা বিটুমিন জ্বাল দেন। অনেক কালো ধোঁয়া হয়। প্রচÐ শব্দও হয়। তা ছাড়া পুরো মাঠেই ইটের টুকরা পড়ে আছে। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে না।

তিনি বলেন, এখানে যারা কাজ করেন, তাদের বারবার বলেছি বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করতে শিশুদের প্রস্তুতি গ্রহণের কারণে গত দুইদিন আগে মাঠটি ছেড়ে দিতে বললেও তা আমলে নেন’নি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ-ই।

চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, মাঠটি পুরোটাই প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের কিছু অংশ রয়েছে।

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শাহেদ হোসেন চৌধুরী বলেন, কাজটি নিয়ে আমি ধরা খেয়েছি। ক্ষতির মধ্যেও কাজটি করছি। আশেপাশে কোনো জায়গা নেই যেখানে এই সামগ্রীগুলো রেখে কাজ করব। বিদ্যালয় মাঠটি ফাঁকা ছিল সংশ্লিষ্ট ও এলাকার কিছু যুবকের সাথে কথা বলে মাঠটি ব্যবহার করছি। এলাকার ছেলেরা দাবি করেছে সেখানে ফুটবল খেলার একটি বার পোস্ট তৈরি করে দিতে।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার বলেন, আশেপাশে কোনো খোলা স্থান নেই। রাস্তার কাজ হচ্ছে। কোথায় রেখে কাজ করবে? দুইদিনের মধ্যে রাস্তার কাজ শেষ হবে। ঠিকাদারকে বলা হয়েছে দুত নির্মাণ সামগ্রী বিদ্যালয় মাঠটি থেকে সরিয়ে নিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news