IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে ট্রাক উল্টে ড্রাইভার নিহত

নাচোলে ট্রাক উল্টে ড্রাইভার নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আড্ডা সড়কের গনইর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই ট্রাকটি হেলপার চালাচ্ছিল, সে সময় ট্রাকের ড্রাইভার ট্রাকের কেবিনে ঘুমাচ্ছিল। ট্রাকটি অন্য একটি স্টিয়ারিং ভুটভুটিকে ওভারটেক করার সময় এ র্দর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এরফান অটো রাইস মিলের একটি ধান বোঝাই ট্রাক (ঢাকামেট্রো-ট-১৮-৮৩০৬) জয়পুরহাট থেকে ধান নিয়ে আড্ডা-আমনুরা সকড় পথে চাঁপাইনবাবগঞ্জের বুলোনপুরে যাচ্ছিল।

তিনি জানান, শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ওই সড়কের গনইর নামক স্থানে একটি স্টিয়ারিং ভুটভুটিকে ওভারটেক করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ওইসময় ট্রাকের ড্রাইভার সূর্যপুর গ্রামের মৃত ফুল মহাম্মদের ছেলে মতিউর রহমান (৩৬) ট্রাকের কেবিনে চাপা গড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও স্থানীয়রা ড্রাইভার মতিউরকে উদ্ধার করে মুমুর্ষু অবস্থায় নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news