IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীর একমাত্র পাবলিক লাইব্রেরী আজ অচল

সঠিক রক্ষনাবেক্ষনের অভাব

ফুলবাড়ীর একমাত্র পাবলিক লাইব্রেরী আজ অচল

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরীটিতে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে মুল্যবান বই। লাইব্রেরী কমিটির নিষ্ক্রিতায় ২০১৫ সালে নতুন রুপে উদ্বোধন করার পর থেকে এখন পর্যন্ত বছর বন্ধ রয়েছে লাইব্রেরীটি। সঠিকভাবে নিয়ন্ত্রন কমিটি গঠন করে সবসময় সচল রাখার দাবি জানান স্থানীয় এলাকাবাসী।

লাইব্রেরীটি ফুলবাড়ী পৌরসভার দক্ষিণ সুজাপুর গ্রামে অবস্থিত। কথিত আছে ১৯১৬ সালে সুরেশ চন্দ্র নামে এক জমিদার ৮শতক জায়গায় তার নামে সুরেশ পাবলিক লাইব্ররী নামে প্রতিষ্টিত করে। সে সময় থেকে এখন পর্যন্ত জায়গাটি পাবলিক লাইব্রেরী নামে পরিচিত। স্বাধীনতার পরে লাইব্রেরীটি পরিত্যক্ত অবস্থায় অনেক বছর পড়ে থাকে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে পুনরায় চালু করা হয়।

খোজ খবর নিয়ে জানা যায়, ২০১০ সালে ডাঃ মুশফিকুর রহমান (লিও) চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি করা হয়। পরবর্তীতে ২০১৪ সালে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ডাঃ লিও ও ডাঃ লাবু পদত্যাগ করেন। ২০১৫ সালে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি পাবলিক লাইব্রেরীটিতে সরকারী বরাদ্দ দিয়ে সুরেশ পাবলিক লাইব্রেরী ও কম্পিউটার ল্যাপটপ প্রশিক্ষণ কেন্দ্র নাম দিয়ে উদ্বোধন করেন। সেসময় সুরেশ পাবলিক লাইব্রেরীর আহ্বায়ক আলহাজ মোকছেদ আলী শাহ এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, সাবেক এমপি সোহেব বাবুলসহ আরো অনেকে।

নতুন রুপে উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পাবলিক লাইব্রেরীটি কোন শিক্ষাথী, শিক্ষক অথবা সুধিজন প্রবেশ করতে পারেন নাই। খবর নিয়ে জানা গেছে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার তার ব্যাক্তিগত একজন রিস্কা চালককে সেখানে বসবাস করার জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে পাবলিক লাইব্রেরীর বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার এর ০১৭১২ ৪৭০৩১৩ নম্বার এ মুঠো ফোনে যোগাযোগ করার হলে তাকে ফোনে পাওয়া যাইনি।

অশুভ শক্তির হাত থেকে সুরেশ পাবলিক লাইব্রেরীটি মুক্ত হয়ে অতিত ঐতিহ্যকে ধারন করে বর্তমান সময়ের পাঠকের মনে নতুন করে জায়গা করে নিবে এমন প্রত্যাশা ফুলবাড়ী উপজেলার বই প্রেমী মানুষের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031