IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে যোগদান করেছেন ডা. লিটননিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানপাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণদেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি : সংসদে তথ্যমন্ত্রীসিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসগোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীতারাগঞ্জে অপপ্রচার রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তসিংড়ায় পানির সঙ্কট দূর করতে টিউবওয়েল স্থাপন করলেন যুবদল নেতাআওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণারাজশাহীতে ছেলের আঘাতে ‘স্কুলশিক্ষক’বাবার মৃত্যুবীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদেরকে অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কানইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম । ভ্র্যাম্যমাণ আদালতে চারজনের মধ্যে দুজনকে এক মাসের ও দুজনকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের মৃত-শুকলাল রবিদাসের ছেলে শ্রী রশিদ রবিদাস (৫৫),
শ্রীমন্তপুর (বালুকাপাড়া) গ্রামের মৃত-ক্ষিতিশ রবিদাসের ছেলে শ্রী নিপেন রবিদাস(৫০), একই গ্রামের দশরত রবিদাসের ছেলে শ্রী অরুন রবিদাস(৪০) এবং বগুড়া জেলার শেরপুর থানার মৃত-তুসুর চন্দ্র রবিদাসের ছেলে শ্রী বিমল চন্দ্র রবিদাস(৪০)।

থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার কানইল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, ভ্রাম্যমাণ আদালতে চারজন মাদকসেবির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে একমাস ও দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান, পিপিএম বলেন, থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031