IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে রাস্তা সংস্কারে ধীরগতি, দুর্ভোগে জনসাধারণনন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্টনন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে যোগদান করেছেন ডা. লিটননিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানপাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণদেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি : সংসদে তথ্যমন্ত্রীসিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসগোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীতারাগঞ্জে অপপ্রচার রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তসিংড়ায় পানির সঙ্কট দূর করতে টিউবওয়েল স্থাপন করলেন যুবদল নেতা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক আর্জেন্টিনার সমর্থকসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| ওই অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে|

জানা গেছে, রোববার (২১ জুন) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা দুইজনকে আটক করে|

আটককৃতরা হলেন সিনজানি-কামুল্ল্যা এলাকার রফিকুল ইসলামের ছেলে আর্জেন্টিনার সমর্থক ইমরান হোসেন (৩২) এবং সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫)| পরে স্থানীয়রা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে| এছাড়া শাজাহানপুর উপজেলার তারাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকির হোসেন (৫২) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়|

এদিকে সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার| অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলাসিংড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিল্লুর (২৪) ও চৌগ্রাম এলাকার মৃত রেজাউল করিমের ছেলে শামীম হোসেন (৩১) নামের দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়|

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশ গ্রেপ্তারকৃত তিন মাদককারবারিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে|

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031