IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> খেলা >> বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপে গোল্ডেন বুট দৌড় এখন রূপ নিয়েছে এক ঐতিহাসিক প্রতিযোগিতায়। এবারের বিশ্বকাপ মঞ্চে গোলের লড়াই এখন যেন তিন মহাতারকার ব্যক্তিগত প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আসরে় এ পর্যন্ত দুই ম্যাচ শেষে পাঁচ গোল নিয়ে সবার ওপরে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। চারটি করে গোল নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেএবং নরওয়ের আর্লিং হলান্ড।

বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার, যখন প্রথম দুই ম্যাচ শেষে তিনজন ফুটবলার চার বা তার বেশি গোল করেছেন। এর আগে ১৯৫৪ সালে এমন ঘটনা ঘটেছিল।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। ৩৯ ছুঁই ছুঁই এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ২৮টি বিশ্বকাপ ম্যাচে ১৮ গোল করেছেন এবং চলতি আসরে আর্জেন্টিনার পাঁচটি গোলের সবকটি এসেছে তার পা থেকেই।

অন্যদিকে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জয় এনে দেন এমবাপ্পে। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মানির মিরোস্লাভ ক্লোসের রেকর্ড স্পর্শ করেছে।

পিছিয়ে নেই নরওয়ের আর্লিং হলান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দলকে শেষ বত্রিশে তুলে দিয়েছেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই একাধিক গোল করা ষষ্ঠ ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে এই তিন তারকা শুধু গোল্ডেন বুটের জন্যই লড়ছেন না, বরং বিশ্বকাপের সর্বকালের গোলের রেকর্ডও তাদের লক্ষ্য। এই লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইনও। ঘানার বিপক্ষে জোড়া গোল করে এর মধ্যেই নিজের অবস্থান জানান দিয়েছেন এই খেলোয়াড়।

সাবেক স্কটল্যান্ড ফরোয়ার্ড অ্যালি ম্যাককোয়েস্টের মতে, স্বাভাবিক ফুটবল প্রতিভার বিচারে মেসি এগিয়ে থাকলেও গোল করার দক্ষতায় হলান্ড বর্তমানে সবার সেরা।

অন্যদিকে ইংল্যান্ডের সাবেক ফুটবলার কারেন কার্নি বলেন, ‘এটি ছিল তারকাদের দিন, যেখানে মেসি আলো কেড়ে নিলেও এমবাপে ও হলান্ডও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।’

চলতি আসরে নতুন ৪৮ দলের ফরম্যাটে ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে গোল করার সুযোগও বেড়েছে, যা বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের আরও সুবিধা করে দিচ্ছে।

এখন সবার নজর গোল্ডেন বুটের লড়াইয়ে। মেসি, এমবাপে, হলান্ড ও কেইনের মধ্যে কে শেষ পর্যন্ত সেরা গোলদাতার মুকুট জিতবেন, সেটিই হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031