IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও বৃত্তি প্রদানবাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’তানোরে রাস্তা সংস্কারে ধীরগতি, দুর্ভোগে জনসাধারণনন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্টনন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও পদে যোগদান করেছেন ডা. লিটননিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানপাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণদেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি : সংসদে তথ্যমন্ত্রীসিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসগোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে : জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীতারাগঞ্জে অপপ্রচার রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়
Home >> রাজশাহী >> বাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’

বাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’

বাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’

বাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রোথ অন এগ্রিকালচার অ্যান্ড ট্রেড কুইরা’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। তিনি বক্তব্যে কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন অনুপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান।

প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান।

কৃষি সম্প্রসারণ অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক করতে তরুণদের এগিয়ে আসতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা পেয়ে বাঘার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কাওসার আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031