IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গী
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার বিকালে গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায় তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। অন্যজন আহত হন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি সিটপড়া গ্রামের মো. সামাদের ছেলে জাহিদ হাসান (২২)ও তার বন্ধু মো. আকাশ (২০)।

নিহতদের স্বজন ও থানা পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তিন বন্ধু পড়ে গেলে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার এসআই শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছেন।

একই দিন বিকাল ৫টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. জাহিদ হোসেন (২৩) নামের এক যুবক।তিনি জয়দেবপুর আসার পথে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031