ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : দেশব্যাপী আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়।সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল হামিদ জানান, উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৯৩ টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।তিনি আরও জানান, এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৪৬৬৫ জন ও ১২-৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৮৬ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা আব্দুস সামাদ, মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমান, ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলাম,গনমাধ্যমকর্মীসহঅন্যরা।



