IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের অভিযানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় সমগ্র জেলা ব্যাপী অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামি আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি হাসমত আলী এসব তথ্য জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছিল যে, নওগাঁ জেলা হইতে চুরি করা মোটরসাইকেল নওগাঁর বিভিন্ন স্থানে কম মূল্যে বিক্রয় করে আসছিল একটি চক্র।

অপরাধ নির্মূল করার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি ডিবি, মোটরসাইকেল চুরি এবং বিক্রয়কারীদের গ্রেপ্তার করে এবং এ অভিযান অব্যাহত আছে বলেও জানান।

অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম এর পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সমগ্র জেলা ব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা কালে নওগাঁ পৌরসভার দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এর গোপন সংবাদ পেয়ে গত ১০/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রাত্রি ২.০৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক মোঃ হাশমত আলীর নেতৃত্বে এসআই মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দয়ালের মোড়স্থ কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে, এসএম গোলাম রাব্বানী উরফে লাল চাঁন (৩৫), পিতা- মৃত মেহের আলী, সাং- খাস নওগাঁ (চক ইলাম), রবিউল আওয়াল (২৩), পিতা- রাজু মিয়া, সাং- চক মুক্তার, উভয় থানা-নওগাঁ সদর, জেলা- নওগাঁদেরকে আটক করে তাদের হেফাজত হইতে ০২ টি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য মতে।

উক্ত টিম পার নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসান (২৫) কে ধৃত করে। উক্ত সময়ে নাহিদ হাসান (২৫) এর হেফাজতে থাকা আরও ২ টি মোটরসাইকেল জব্দ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন স্থানে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরও ২ টি মোটরসাইকেল উদ্ধার করেন।

উল্লেখিত অভিযানে মোট ০৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয় এবং ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে ০২টি Platina 100 cc, ০১টি Discover 100 cc, ০১টি Bajaj CT-100, ০১টি SUZUKI HAYATE এবং ০১টি Hero HF-DELUXE মোটর সাইকেল।

এ বিষয়ে ওসি ইনচার্জ হাসমত আলী বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news