IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে প্রেমিকের মামলায় শ্রীঘরে স্বামী

স্ত্রীর পরকীয়া

নাচোলে প্রেমিকের মামলায় শ্রীঘরে স্বামী

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এজেন্ট ব্যাংকিং এর আড়ালে স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিকের মামলায় স্বামী শ্রীঘরে।

স্বামী হাবিবুর রহমান জানান, ডাচবাংলা এজেন্ট ব্যাংকের নাচোল শাখায় কর্মচারী হিসেবে চাকুরী করছিল হাবিবুর রহমানের স্ত্রী ২ সন্তানের জননী সোনালী বেগম (৩৫)। সেখানে হাবিুরের খালাতো ভাই শহিদুল ইসলাম (২৮) ওই শাখার পরিচালক পদে চাকুরী করছিল। হাবিবুর রহমান তার স্ত্রী সেনালীকে নিয়ে নাচোল থানাপাড়ার এজেন্ট ব্যাংকের ওই ভবনেরই একটি কক্ষে ভাড়া থাকতো। একই শাখায় সোনালী ও শহিদুল চাকুরীর সুবাদে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অবৈধ শারিরিক (পরকীয়া) সম্পর্ক গড়ে উঠে। সোনালীর পরকীয়ার জেরে স্বামী হাবিবুরের সাথে সম্পর্ক খারাপ হয়ে পড়ে। গত ১৭ মে/’২৩ তারিখে হাবিুর রহমান স্ত্রী সোনালী ও প্রেমিক (সহকর্মী) শহিদুলের সাথে অনৈতিক কাজে লিপ্ত দেখে হাবিবুর ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে। ওইসময় সোনালী ও তার ভাই আব্দুল কুদ্দুস (ঝাইটন) এবং শহিদুল মিলে হাবিবুরকে মারধোর করে।

তিনি আরও জানান, এ বিষয়ে ওইদিন হাবিবুর নাচোল থানায় একটি অভিযোগ করে। কিন্তু পুলিশ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও স্ত্রী সোনালী প্রেমিক শহিদুলের সাথে চাকুরীর সুবাদে আবারও পরকীয়ায় লিপ্ত হয়। গত ১৬ জুলাই হাবিবুর ওই ভাড়া বাসায় এসে তার স্ত্রীকে শহিদুলের সাথে আবারও অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোনালীর পরকীয়া প্রেমিক সহিদুল ওইদিন নাচোল থানায় ৫ লাখ ৭০ হাজার টাকা লুট ও মারধোরের অভিযোগ করলে নাচোল থানাপুলিশ স্বামী হাবিবুর ও তার নানা সোহরাব (৪০)কে আটক করে।

এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, পুলিশ কথিত প্রেমিক শহিদুলের ১৬ জুলাই এর অভিযোগের প্রেক্ষিতে হাবিবুর রহমান ও তার নানা সোহরাবকে আজ মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930