IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় পলাতক জেএমবি নেতা আটক

নওগাঁয় পলাতক জেএমবি নেতা আটক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : টানা ২ দিন রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে বুধবার দুপুরে নওগাঁর সাপাহার থানা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দূর্ধর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য আরিফ হোসেন (২৭) কে আটক করেছে র‌্যাব। আটককৃত আরিফ হোসেন সাপাহার থানার ইমাম হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরিফ হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর শীর্য জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। আরিফ হোসেনসহ তার অন্যান্য সহযোগী জেএমবি সদস্যরা গত ২০১৭ সালের ২২ জুলাই ঢাকার মোহাম্মাদপুর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একদল লোক নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও সোহাইব শেখ ও রফিকুল ইসলাম রফিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও ১ টি ধারালো চাপাতি এবং নানা রকম উগ্রবাদী বইসহ হাতেনাতে আটক হয় এবং মোহাম্মাদপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আরিফ হোসেনসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গিয়েছিলো। তাদের মধ্যে আরিফ হোসেন একজন দূর্ধর্ষ জেএমজি নেতা। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। জামিনের পর সে আবারও পলাতক হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31