IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চার শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জে ট্রলার ডুবি

চার শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোট ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান।

এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, এখন পর্যন্ত আমরা ৮ জনের লাশ উদ্ধার করেছি। এর মধ্যে ৪টি শিশু, একজন নারী ও তিন তরুণ আছেন।

ট্রলারটি ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে কয়েস আহম্মেদ বলেন, বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেছে।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, আমাদের হাসপাতালে মৃত অবস্থায় দুইটি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স আট বছর, নাম রায়হান। অপরজনের বয়স পাঁচ মাস।

আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, আমি আধঘণ্টা আগে খবর পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।

উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল এসে পৌঁছেছে রাত সাড়ে ১০টার দিকে। ঢাকা থেকে ৫ জনের ডুবুরি দল এসেছে। তাদের মধ্যে রয়েছেন স্টেশন অফিসার মেহেদি হাসান। তিনি বলেন, আমাদের ডুবুরি দল কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি ৮ জন নিখোঁজ রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31