IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

সাপের কামড়ে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃত শিক্ষক দুজন উপজেলার জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমি মডেল মাদ্রাসায় কর্মরত ছিলেন।

তারা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম (৩০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা তাদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ফল না পাওয়ায় তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাসেদুল ইসলাম মারা যান। প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

তিনি আরও বলেন, রাসেদুল ইসলামের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর জোবায়েরের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031