IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে সাহিত্য মেলার সমাপনী

ধামইরহাটে সাহিত্য মেলার সমাপনী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে ২দিন ব্যাপী উপজেলা সাহিত্যমেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫ টায় সরকারি এম এম কলেজ মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি শিক্ষার্থীদের বই পড়তে বিশেষ আহ্বান জানান।

এসময় প্রধান অতিথি নওগাঁ-বগুড়া ও লালমনিরহাটসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি ও আবৃতি শিল্পীদের কবিতা পাঠ ও বিভিন্ন গল্প, ছড়াপাঠ শ্রবণ করেন এবং মুগ্ধ হোন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।

আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজান রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, স্বাগতবক্তা প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, কণ্ঠশিল্পী ও কবি আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

বহুল প্রত্যাশিত এই সাহিত্য মেলায় কবিগণ যেন প্রাণ ফিরে পেয়েছেন, দুই দিনের এই মেলায় উপজেলা প্রশাসন, সরকারি এম এম কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, চকময়রাম, সফিয়া ও বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট ফাজিল মাদ্রাসা ও মজিবুর রহমান স্মৃতি গন্থাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেন এবং এর ধারাবাহিকতার দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031