IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> নগর-গ্রাম >> ২৯ বছর পর উৎসবমূখর পরিবেশে শিক্ষক সমিতির ভোটগ্রহণ

২৯ বছর পর উৎসবমূখর পরিবেশে শিক্ষক সমিতির ভোটগ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দীর্ঘ ২৯ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতির (BTA) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার (১২ আগস্ট) সকাল ৯ থেকে শুরু হয়েছে শিক্ষকদের প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

প্রার্থীদের রংবেরং এর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে, স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর।

ভোটগ্রহণ চলাকালে সকাল ১১টার দিকে ভোটকেন্দ্র পরিবর্দশন করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ এবং বেলা ১২টায় ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

উৎসবমূখর পরিবেশের ভোটকেন্দ্রে পরির্দশন করে তারা সার্বিকভাবে সন্তোষ প্রকাশসহ শিক্ষকদের কল্যাণে কাজ করবেন এমন নেতৃত্ব শিক্ষক সমাজ নির্বাচিত করুই এই প্রত্যাশা করেন তারা।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার পার্বতীপুরের রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩৭ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩৪ জন ভোটার শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনের সদস্য উপজেলার চকমথুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান কনক ও সদস্য খয়েরবাড়ী মনোমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। তবে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারণ সম্পাদক এই ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অন্য ১৪টি পদে বিনাপ্রতি›দ্ব›দ্বীতায় ইতোপূর্বেই নির্বাচিত হয়েছেন।

বর্তমান উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্য অ¤্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল ইসলাম বলেন, দীর্ঘ ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সর্বস্তরের শিক্ষকরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য নিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

উল্লেখ্য, বিকাল ৪টায় ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31