IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের মুল মন্দিরের চারপাশ জলাবদ্ধতা

ভোগান্তিতে দর্শনার্থীরা

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের মুল মন্দিরের চারপাশ জলাবদ্ধতা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সামান্য বৃষ্টিতে বিশ্ব ঐতিহ্য নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের মূল মন্দিরের চারিপাশ পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতেকরে দর্শনার্থীরা স্বাভাবিকভাবে মূল মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরতে পারছে না। মূল মন্দিরের দুটি পাম্প নষ্ট হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

দর্শনার্থী আইয়ুব আলী বলেন, আমরা অনেক দূর থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে এসেছি। বিহারের মূল মন্দিরের চার পাশে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা কয়েক জন হাঁটুপানি ভেঙে মূল মন্দির দেখতে গিয়েছি। আমাদের সঙ্গে থাকা নারী দর্শনার্থীরা সেখানে যেতে পারেননি।

পাহাড়পুর বৌদ্ধবিহার সূত্রে জানা গেছে, জাদুঘরের চেয়ে মুল মন্দির এলাকা অনেক নিচু। বর্ষা মৌসুমে সামন্য বৃষ্টিতে মূল মন্দির এলাকার চারিপাশে পানি জমে থাকে। এতে মূল মন্দিরে যাওয়ার রাস্তাটি পানিতে ডুবে যায়। সেখানে দুটি পাম্প বসানো ছিল। পাম্প দুটি অকেজো হওয়ায় সেচ কাজ করা যায়নি। গত দুই দিনের টানা বৃষ্টিতে মূল মন্দির এলাকার কোথাও তিন ফুট আবার কোথাও পাঁচ ফুট পানি জমে আছে। এ কারণে দর্শনার্থীদের মুল মন্দিরে যেতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মুল মন্দরটিকে ঘিরে পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল আকর্ষণ। দর্শনার্থীরা এসে মূল মন্দির দেখতে যান। বর্ষা মৌসুমে মূল মন্দিরে পানি জমে থাকত। বৃষ্টি থেমে গেলে দুটি পাম্প দিয়ে জমে থাকা পানি সেচ করে বাহিরে বের করে দিতো। এতে মুল মন্দিরে জলাবদ্ধতা থাকত না। গত দুই বছর ধরে ঐ দুটি পাম্প নষ্ট হয়ে পড়ে আছে। এরপর থেকে বর্ষা মৌসুমে মূল মন্দিরের চারিপাশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে করে পাহাড়পুওে ঘুরতে আশা দর্শনার্থীরা দুর্ভোগে পড়েছেন।

পাহাড়পুর বৌদ্ধবিহার গেট সংলগ্ন এলাকার বাসিন্দা সবুজ পারভেজ বলেন, বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল মন্দিরের চারিপাশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া উচিত।

সামন্য বৃষ্টির পানিতে মূল মন্দিরের চারিপাশ জলাবদ্ধতা হওয়ার কথা স্বীকার করেছেন পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান ফজলুল করিম আরজু।

তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শণার্থীরা এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসেন। সামান্য বৃষ্টিতেই বিহারের চারপাশে জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতা প্রায় ৪-৫ মাস পর্যন্ত থাকে। এতে দর্শনার্থীদের কিছুটা ভোগান্তিতে পরতে হয়। বৌদ্ধবিহারে পানি নিষ্কাশনের জন্য তেমন কোন আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাও নেই। দুটি মটর থাকলেও যা দীর্ঘদিন যাবত অকেজো। পানি নিষ্কাশনের জন্য দ্রুত পাম্পের ব্যবস্থা করা হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারের মন্দিরেরর চারপাশে পানি জমে জলাবদ্ধতার কথা আমার জানা নেই। কাস্টেডিয়ানেরর সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31