IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> ভেড়া ও ছাগল পেল সুজানগর চরাঞ্চলের ৪০ পরিবার

ভেড়া ও ছাগল পেল সুজানগর চরাঞ্চলের ৪০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার চরাঞ্চলে বসবাসরত ৪০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া ও ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা অডিটোরিয়ামে সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ কানিস ফারজানার সঞ্চালনায় ভেড়া-ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার ও প্রকল্প পরিচালক ডাঃনন্দ দুলাল টীকাদার।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু রেজা তালুকদার।

অনুষ্ঠানে সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নদী বিধৌত চরাঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নত করতে এ ভেড়া ছাগল বিতরণ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, এটি সুজানগর উপজেলার চরাঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটিয়ে পুষ্টির চাহিদা পূরণ করবে এবং একই সঙ্গে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সুজানগর চরাঞ্চলের ২০ পরিবারের মাঝে ৩টি করে ভেড়া এবং ২০টি পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031