IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> মান্দায় জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ির বসতঘর ভাঙচুরের অভিযোগ

মান্দায় জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ির বসতঘর ভাঙচুরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ির বসতঘর ভাঙার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগী শাশুড়ি মর্জিনা বেগম আজ সোমবার জামাইয়ের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।

ভুক্তভোগী শাশুড়ি মর্জিনা বেগম বলেন, প্রায় ২০ বছর আগে দ্বারিয়াপুর গ্রামের আজিম মৃধার ছেলে মোকছেদ আলীর সঙ্গে আমার বড়মেয়ে রুবিনা বেগমকে বিয়ে দেওয়া হয়। পারিবারিক কারণে আমার বাড়িতে আলাদা ঘর নির্মাণ করে দিলে জামাই-মেয়ে সেখানে বসবাস করে। বিয়ের কয়েক বছর পর জামাই মোকছেদ আলী মাদকাসক্ত হয়ে পড়ে।

মর্জিনা বেগম আরও বলেন, মাদকসেবনের টাকা নিয়ে মেয়ে রুবিনার সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন জামাই মোকছেদ আলী। এসব কারণে স্বামী-সন্তানদের রেখে মেয়ে রুবিনা সৌদি আরবে চলে গেলে জামাই জোর করে আমার বাড়িতেই থেকে যায়।

মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, মাদকসেবনের টাকা যোগাড় করতে জামাই মোকছেদ আলী বাড়ির বিভিন্ন আসবাবপত্র গোপনে বিক্রি করে দেয়। রোববার আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে আমার বসতঘর ভাঙচুরসহ ঘরের ছাউনির টিন চুরি করে নিয়ে যায়। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতা ভুগছি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোকছেদ আলীর মোবাইলফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news