ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাবরী কাজীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২৯০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাবরী কাজীপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাদেরুল ইসলাম (২৫)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকেল ৫টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জাবরী কাজীপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সাদেরুল ইসলাম (২৫), পিতা- মফিজুল ইসলাম, সাং- জাবরী কাজীপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জের বসত বাড়ীর ঘরের মধ্যে থেকে ২৯০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা শিকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


