IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

আহত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুই দিনে একটা পাগলা কুকুরের কামড়ে এ পর্যন্ত ২০ জন আহত রোগীর সন্ধান পাওয়া গেছে।

কুকুরের কামড়ের শিকার সাগর পাল বলেন, আমরা গতরাতে প্রায় ৫ জন মিলে বাড়ীর সামনে দাড়িয়ে গল্প করছিলাম হঠাৎ একটা কুকুর আমাদের দিকে তেড়ে আসে। কিছু বুঝে উঠার আগেই কুকুরটি আমাদের ২ জনকে কামড় দেয়। পরে জানতে পারলাম আমাদের পাশাপাশি আরও ২০ জনকে কুকুরটি কামড় দিয়েছে।

কুকুরের কামড়ের শিকার ইমরান সরকার বলেন, যে হারে কুকুর বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় প্রতিরোধ ব্যবস্থা নাই। পাড়া মহল্লায় শত শত কুকুর লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে আজ আমাকে একটি কুকুর কামড় দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি, যেন দ্রুত সময়ের মধ্যে এই পাগল কুকুরটিকে ধরা অথবা মেরে ফেলা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ রাকিবুল ইসলাম বলেন, গত (২৭ সেপ্টেম্বর) বুধবার সকাল থেকে কুকুরের কামড়ের রোগী পাওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ জন রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আমরা তাদের চিকিৎসার পাশাপাশি দ্রুত সুস্থ্য হওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

কুকুর কামড়ানোর বিষয়ের পৌর মেয়র, আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী কুকুর নিধনের কোন সুযোগ নাই। তবে কুকুরের কামড়ানো রোগীদের সুস্থ্য করতে ভ্যাক্সিনের ব্যবস্থা করা হচ্ছে। পাগল কুকুরটিকে শনাক্ত করে ধরে ফেলার চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031