IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে মাদ্রাসার সহ সভাপতির ছেলেকে নিয়োগের চেষ্টার অভিযোগ

মহাদেবপুরে মাদ্রাসার সহ সভাপতির ছেলেকে নিয়োগের চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গোপনে মাদ্রাসার সহ সভাপতির ছেলেকে নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে নিয়োগ বোর্ড গত শুক্রবার পরীক্ষা শেষে সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছেন। আলোচিত এ ঘটনাটি ঘটেছে উপজেলার জোয়ানপুর ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায়।

স্থানীয়রা অভিযোগ করেন যে, নিয়ম-নীতি উপেক্ষা করে ওই মাদ্রাসায় অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য গোপনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন মাদ্রাসার সুপার। বিজ্ঞপ্তিটি মাদ্রাসার নোটিশ বোর্ডেও না ঝুলিয়ে গোপনে ওই মাদ্রাসার সাবেক সেক্রেটারি ও বর্তমান সহ সভাপতি জামাত নেতা আলাউদ্দিনের ছেলে এমামুল হোসেনকে নিয়োগদানের পাঁয়তারা চালান।

বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে নিয়োগদানের জন্য নিয়োগ বোর্ডের সদস্যরা মাদ্রাসায় এলে স্থানীয়রা এই নিয়োগের প্রতিবাদ জানান। তারা সহ সভাপতির ছেলেকে নিয়োগদান না করে প্রকাশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যোগ্য প্রার্থীতে নিয়োগ দেয়ার অনুরোধ জানান।

এর আগে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অর্থের বিনিময়ে অবৈধ এ নিয়োগ বন্ধের জন্য মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলাপ্রশাসক বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। শুক্রবার ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, নিয়োগের জন্য লিখিত পরীক্ষা চলছে। এ পরীক্ষায় সহ সভাপতির ছেলে এমামুল হোসেনসহ ছয়জন প্রার্থী অংশ নিয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ জানান, বিধি অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডিজির প্রতিনিধিরা খাতা দেখছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হবে বলেও তিনি জানান। সহ সভাপতির ছেলেকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেধা যাচাইয়ের মাধ্যমে যে প্রথম হবে তাকেই নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে এমামুল হোসেন বলেন, বিধি অনুযায়ী তিনি প্রার্থী হয়েছেন। তাকেই নিয়োগ দেয়া হচ্ছে কিনা? এমন প্রশ্নের কোন উত্তর তিনি দেননি।

এ পরীক্ষায় অংশ নেয়া নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের একজন নেতা জানান, তিনিও একজন প্রার্থী। কিন্তু তার মনে হচ্ছে যাকে নিয়োগ দেয়া হবে, তাকে আগে থেকেই সিলেক্ট করে রাখা হয়েছে। ওই একজন ছাড়া অন্য চারজন ড্যামি ক্যানডিডেট বলেও তিনি মনে করেন।

জানতে চাইলে ওই মাদ্রাসার সহ সভাপতি আলাউদ্দিন বলেন, তার বাবা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সকল বিধি মেনে স্বচ্ছতার ভিত্তিতে তার ছেলে নিয়োগ পেতে পারে বলেও জানান তিনি। এছাড়া জামায়াতের রাজনীতির সাথে তিনি জড়িত নয় বলে দাবী করেন।

মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। নিয়োগবিধি মেনে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সহ সভাপতির ছেলেকে নিয়োগ দেয়া হচ্ছে কিনা এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এমন অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ তিনি পাননি, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয়রা দাবি করেন যে, নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে তাদের মনোনিত কয়েকজনকে সাজানো প্রার্থী দেখানো হয়েছে। এছাড়াও যাকে নিয়োগ দেয়া হচ্ছে তা আগেই ফাঁস হয়ে পড়েছে তাই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031