IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> মান্দায় লাগামহীন সবজির বাজার

বাড়ছে পেঁয়াজ-মরিচের দাম

মান্দায় লাগামহীন সবজির বাজার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবধরণের শাক-সবজির দাম। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে আলু। নিয়ন্ত্রণ নেই পেঁয়াজের বাজারে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম।

প্রতিদিন এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। অনেকেই আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না। বাজার তদারকি না থাকায় ফায়দা লুটছেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।

ভোক্তাদের অভিযোগ, বাজারে প্রতিদিনই বাড়ছে সবধরণের সবজির দাম। এতে বাজারে গিয়ে ভোক্তাদের নাভিশ্বাস উঠছে। আজকের বাজারের সঙ্গে আগামিকালের বাজারের কোনো মিল থাকছে না। তাই হিসাব কষে অল্প অল্প করে পণ্য কিনে বাড়ি ফিরতে হচ্ছে।

বাজারে প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো প্রত্যেকটি পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। প্রয়োজনের তাগিদে নিরুপায় ক্রেতারা বাধ্য হচ্ছেন বাড়তি দামেই পণ্য কিনতে। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা।

সরজমিনে উপজেলার দেলুয়াবাড়ি, সাবাই, চৌবাড়িয়া, প্রসাদপুরসহ বিভিন্ন হাটবাজারে গিয়ে অত্যন্ত চড়া দামে নিত্যপণ্য বিক্রি হতে দেখা গেছে। এসব হাটবাজারে প্রতি কেজি বেগুন ১২০ টাকা, আলু ৬০ টাকা, পটল প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, কচু ১০০ টাকা, ঢেঁড়শ ও করল্যা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁকরুল, বরবটি ও শসা ৮০ টাকা এবং কাঁচা কলা ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮৫ টাকা, রসুন ও আদা ২৬০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, জিরা ১২০০ টাকাসহ ব্যাপক বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরণের মসলা জাতীয় পণ্য।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচা সবজির বাজারদর আমদানির ওপর নির্ভর করে। দীর্ঘদিন বর্ষার কারণে সবজির খেত নষ্ট হয়ে যাওয়ায় প্রত্যেক দিনই দাম বাড়ছে। বাজারে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি একইভাবে কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন ফসল বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।

উপজেলার দেলুয়াবাড়ি হাটে সবজি কিনতে আসা এনামুল হক বলেন, শনিবার হাটে ৮০ টাকায় এককেজি বেগুন ও ৭০ টাকায় কিনেছে এককেজি পেঁয়াজ। সোমবার সেই বেগুন কিনতে হচ্ছে ১২০ টাকা ও পেঁয়াজ কিনতে হল ৮৫ টাকা দরে। মাত্র একদিনের ব্যবধানে প্রতিকেজি বেগুনে বেড়েছে ৪০ টাকা ও পেঁয়াজে বেড়েছে ১৫ টাকা।

উপজেলার শামুকখোল গ্রামের আনিছার রহমান বলেন, বাজারে সবধরণের পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই তুলনায় ধানের দাম বাড়েনি। এক মণ ধান বিক্রির টাকায় এক সপ্তাহের বাজার করা যাচ্ছে না। মিলছে না এক কেজি ইলিশ মাছ। বর্তমান বাজারে আয়ের সঙ্গে ব্যয়ের মিল না থাকায় এ অঞ্চলের কৃষক চরম বেকায়দায় পড়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনওর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বিষয়টি শুনেছি। আলু, পেঁয়াজসহ সবধরণের পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728