IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রাণীনগরে কৃষি কোয়ার্টারের জায়গা বেদখল

রাণীনগরে কৃষি কোয়ার্টারের জায়গা বেদখল

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বাজারে কৃষি কোয়ার্টারের সরকারি জায়গা দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতায় ওই কোয়ার্টারের জায়গা অবৈধভাবে দখলে নিচ্ছে স্থানীয় লোকজন।

অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় কোয়ার্টারের জায়গাগুলোতে ব্যবসায়ীরা অবৈধভাবে দোকান ঘর করে জায়গা দখলে রেখেছেন। ফলে সরকারি জায়গা হারাতে বসেছে কৃষি বিভাগ।

জানা যায়, উপজেলার পারইল ইউনিয়নের কৃষকদের সেবা দিতে প্রায় ৪৫ বছর আগে পারইল বাজারে কৃষি কোয়ার্টার নির্মাণ করা হয়। সেখান থেকে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওই ইউনিয়নের কৃষকদের মাঝে সেবা এবং নানা পরামর্শ দিয়ে আসছিলেন। ২০-২৫ বছরের মাথায় কৃষি কোয়ার্টার ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরে কোয়ার্টারটি বেহাল দশায় পরিণত হয়। এরপর থেকে ওই কোয়ার্টারে কৃষকদের সেবা দিতে কষ্টসাধ্য হয়ে পরে। একপর্যায়ে কোয়ার্টারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষি কোয়ার্টারের একতলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই কোয়ার্টারের সামনে-পেছনে রয়েছে কৃষি বিভাগের বেশ কয়েক শতক জায়গা। যার মূল্য কয়েক লাখ টাকা। কোয়ার্টারের সামনে কৃষি বিভাগের জায়গা দখল করে স্থানীয় আনিছুর, হাসিম আলী, খগেন চন্দ্র ও রকিব নামে চার জন ব্যবসায়ী টিনদ্বারা ঘর নির্মাণ করে কয়েক বছর ধরে সরকারি লাখ লাখ টাকার সম্পদ দখলে নিয়ে আছেন। সেখানে গড়ে তুলেছেন তারা বিভিন্ন দোকানপাট। এছাড়া স্থানীয় সুদেব নামে আরেক ব্যক্তি কৌশলে দোকান ঘরের ঢোক দিয়ে সরকারি জায়গা দখলে নিয়ে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, এলাকার প্রভাবশালীদের ছত্রছাযায় এবং তাদের মদদে ওই ৪-৫ জন ব্যবসায়ী কোয়ার্টারের জায়গা দখল করে আছে। এমনও শুনেছি বিভিন্ন মহলকে ম্যনেজ করে তারা ঘরগুলো নির্মাণ করে ব্যবসা করে আসছেন। অন্য কোন ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে কথা বললে ওইসব প্রভাবশালীরা তাদের নানাভাবে হয়রানি করেন। তাই তাদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। তারা বলছেন, এসব জায়গা দখলমুক্ত করে আবারও কৃষি কোয়ার্টার করা হলে এলাকার কৃষকরা উপকৃত হবেন।

সরকারি জায়গা দখলে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অবৈধ দখলদার আনিছুর বলেন, আমরা গরীব মানুষ। সরকারি জায়গা পড়ে আছে তাই দোকান করে খাচ্ছি। কৃষি বিভাগ ছেড়ে দিতে বলতে জায়গা ছেড়ে দিব। আরেক দখলদার হাসিমও একই কথা বলেন। এছাড়া অন্যান্য দখলদারদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। পারইল কৃষি কোয়ার্টারের জায়গায় কয়েকজন ব্যবসায়ী দোকান করে জায়গা দখলে নিয়ে আছেন শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031