IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র তথ্য মেলা

তথ্য অধিকার দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডাসকো’র তথ্য মেলা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : চাঁপাইনবাবগঞ্জে তথ্য অধিকার দিবস উপলক্ষে ডাসকো’র তথ্য মেলা অনুষ্ঠিত হয় “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে তথ্য মেলার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনব্যাপী এই তথ্য মেলাটি বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পায়রা উড়িয়ে মেলা ও রোড শো’র উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ, ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ইসরাত জাহান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর এনামুল হক খান লিটন এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য, শিক্ষা কর্মকতা আব্দুল্লাহ শামস্ তিলক।

উদ্বোধনের পর মেলায় স্টল পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে সচেতনতামূলক একটি নাটিকা উপস্থাপন করেন কারবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। এরপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিকেলে মেলা প্রসঙ্গে একটি গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনের পর রোড শো’টি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে দিন ব্যাপি ৬ (ছয়) টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে আবার মেলায় অংশগ্রহণ করে।

ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পের এই রোড শো’টি বিভিন্ন মোড়ে গণজোয়ার, লিফলেট, পোষ্টার এবং ব্রশিওর বিতরণ করেছে। এছাড়াও তথ্য অধিকার বিষয়ে সরকারী ও বেসরকারী কার্যক্রমে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ২০০৯ ব্যবহার জরুরী, আপনি কি একমত? এই বিষয়ে স্বাক্ষর ক্যাম্পেইন এর ব্যবস্থা করেছে। এই রোড শো’র উদ্দেশ্য হচ্ছে তথ্য অধিকার বিষয়ে সকলকে সচেতন করা এবং এর ব্যবহার বাড়ানো।

এছাড়াও মেলায় সরকারী, বেসরকারী ৭ (সাত) টি স্টল অংশগ্রহণ করে। উক্ত তথ্য মেলায় গ্রাম, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের সিএসও সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, ইউনিয়ন পরিষদ সদস্য, সরকারী কর্মকতা অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930