IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

গাজীপুরে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বাঙ্গালগাছ বাঁশ পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা এলাকার আবুল কাসেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও মো. শুক্কুর আলী (২৮)। তারা নগরীর ২৫নং ওয়ার্ডের ভুরুলিয়া এলাকার আব্দুল রশিদের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার পর রাতেই পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতদের বড় ভাই আমিরুল ইসলাম জানান, তার ভাই শফিকুল ইসলাম বলাকা বাসের সহকারী হিসেবে কাজ করতেন। আর শুক্কুর আলী অটোরিকশার চালক ছিলেন। বাঙ্গালগাছ এলাকার হিমেল, সুমন ও রাসেল তার দুই ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগে ১০ হাজার টাকা ধার নেন। শুক্রবার টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকা আনার জন্য অটোরিকশাযোগে শফিকুল ও শুক্কুর বাঙ্গলগাছ এলাকায় যান। সেখানে তাদের সঙ্গে কথা কাটাকাটি হলে তার দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করা হয়।

নিহত সফিকুলের স্ত্রী সুমাইয়া জানান, বাঙ্গালগাছ এলাকায় এক দোকানারের সঙ্গে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তার স্বামী ও দেবরকে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার তারা মারামারির একটি মামলায় জেল থেকে জামিনে মুক্তি পান। তারা নিজেরাও সন্ত্রাসী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্রসহ বাঙ্গালগাছ এলাকায় আসেন তারা। টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে তারা একটি দোকানে হামলা চালান এবং ত্রাস সৃষ্টি করেন। একপর্যায়ে লোকজন তাদের ধাওয়া দিয়ে ধরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ও শুক্কুর কয়েকটি অটোরিকশা যোগে ২০-২৫ জন লোক নিয়ে এসে বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় দুটি দোকানে হামলা চালান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে তারা স্থানীয়দের ওপর চড়াও হলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দুই ভাইকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পর দোকানপাট বন্ধ করে সবাই চলে যান। নিহতদের একজনের মরদেহ রাস্তার মাঝখানে, অপরজনের লাশ রাস্তার পাশে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কী কারণে কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন নিহতরা সন্ত্রাসী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930