IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণচাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবি
Home >> নগর-গ্রাম >> ‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার’

‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার’

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : “মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”

শনিবার (২১ অক্টোবর) দুপুরে বাঐচন্ডি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। শেখ হাসিনার সরকারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। সরকারের বিরোধীতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে । তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামীলীগ সরকারকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

বাঐচন্ডি আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাঐচন্ডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুজার এবং হাজীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930