IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বিনামূল্যে বীজ-সার পেল ৬৭৬০ কৃষক

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ-সার পেল ৬৭৬০ কৃষক

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলায় ৬ হাজার ৭৬০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়ন তালিকাভুক্ত ৬ হাজার ৭৬০ জন কৃষকের মধ্যে প্রত্যকে গম বীজ ২০ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমূখী বীজ ১ কেজি, চিনাবাদাম বীজ ১০ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি, মুগ বীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি ও খেসারী বীজ ৮ কেজি করে এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031