IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যু
Home >> নগর-গ্রাম >> রাণীনগর-আত্রাইয়ে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীনগর-আত্রাইয়ে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপির ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাণীনগরে তিনজন এবং আত্রাইয়ে তিনজন রয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেউলা গ্রামের হাছেম আলীর ছেলে শামীম প্রামানিক (৪৫), অলংকারদিঘী গ্রামের শব্দুলের ছেলে টিটোন আলী (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা মামলায় জরিত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং বিলপালশা গ্রামের বাবুলের ছেলে বেনাজুল ইসলাম (৪২)কে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

অপরদিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালি গ্রামের আব্বাছ আলী ছেলে আমিনুজ্জামান মধু (৫৫), মহাদিঘী গ্রামের শুকুর উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৫) ও পতিসর গ্রামের আকবর আলীর ছেলে আবুল কালাম (৪১) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের গত বছরের নভেম্বর মাসে শ্রমীকলীগ নেতাকর্মীদের মারপিটের ঘটনায় জরিত সন্দেহে দায়েরকৃত ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930