ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বানিসর (কালিতলা) বাজার বণিক সমিতির দুই বছর মেয়াদী কমিটি গঠনের লক্ষে ৩ পদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) বানিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খাঁন, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন খান জয়লাভ করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আফাজ উদ্দিন মোল্লা (বাস) ও এমদাদুল হক খান (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান (তরমুজ) ও সিরাজুল ইসলাম (আনারস) এবং কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন (দোয়েল পাখি) ও আকবর হোসেন খান (মাছ) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদের মধ্যে সভাপতি পদে এমদাদুল হক খাঁন ৯৭ ভোট, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান ১০১ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।
বানিসর বাজার বণিক সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আফাজ উদ্দিন মোল্লা। এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, আকরাম হোসেন, নুর নবী সরদার মিন্টু এবং মনসুর রহমান। নির্বাচনে মীর মোস্তাক আহমেদ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন এবং ফলাফল ঘোষণা করেন।#



