IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে হাতির আক্রমণে নিহত ২

নাচোলে হাতির আক্রমণে নিহত ২

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আতঙ্কিত দু’টি হাতির মধ্যে একটি হাতির আক্রমণে দু’জন নিহত হয়েছে।

নিহত শিশুটি উপজেলার লক্ষিপুর গ্রামের বুলবুল মিয়ার ছেলে মোবাশ্বের আলী (১২) ও রাজশাহী জেলার তানোর উপজেলার ধুমধাম জুমার পাড়ার সাঁওতাল পল্লীর শ্রী রামপদ (৪০) বলে জানাগেছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গত ৭ নভেম্বর বগুড়ার মহাস্থান থেকে আসা দ’ুটি হাতি বিকেল ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা-চাঁপাই সড়কের ধিনগরে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির সময় ৫ জন অটো যাত্রী হাতির আক্রমণে আহত হয়। ওই সময় এলাকাবাসী হাতির মাহুতসহ হাতি দুইটিকে তাড়া করে। এতে হাতি দু’টি আতঙ্কিত হয়ে আমনুরা ঝিলিম বাজারের দিকে পালিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলে হতির চালক (মাহুত) হতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাতি দুইটি ওই সময় নাচোল উপজেলার মানিকরা এলকার ধানক্ষেতে নেমে যায়।

তিনি জানান, রাতের আঁধারে হাতির মাহুত খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। খবরটি এলাকায় চাউর হলে আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লক্ষিপুর গ্রামের বুলবুল মিয়ার ৮ম শ্রেণী পড়ুয়া ছেলে মোবাশ্বের আলী (১২) সাইকেল যোগে ওই হাতি দেখতে গেলে আতঙ্কিত একটি হাতি পিছন থেকে শিশুটিকে ঘটনাস্থলেই শুড়দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে ও বুকে পা চাপিয়ে দিয়ে আবারও ধান ক্ষেতে নেমে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা শিশুটিকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপর হাতিটিকে ধরতে পুলিশ, ফায়ারসার্ভিস ও বণবিভাগের লোকজন এলাকায় অবস্থান করছে। সকাল সাড়ে ১০টার সময় ছোট হাতিটিকে দৃ’জন মাহুত (চালক) নিয়ন্ত্রণে এনে অটকাতে সক্ষম হয়। অন্য বড় হাতিটি বিকেল ৪টার সময় নাচোল এলাকা ছেড়ে রাজশাহী জেলার তানোর উপজেলার জুমারপাড়া ধুমধাম সাঁওতাল পল্লী গ্রামের শ্রী রামপদ (৪০)কে পটল ক্ষেতে কাজ করার সময় আক্রমন করলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে তানোরের সাংবাদিক সাইদ সাজু নিশ্চিত করেছেন। হাতি দু’টি মানিকরা এলাকার প্রায় একশো বিঘা পাকা ধানক্ষেত নষ্ট করে ফেলেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728